সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সেলফি তুলে বিশ্ব রেকর্ড গড়লেন অক্ষয়

রিপোর্টারের নাম / ২৩৯ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার পরবর্তী সিনেমা ‘সেলফি’। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তি পাবে এটি। এ সিনেমার মুক্তি উপলক্ষে বেশ কিছু দিন ধরে প্রচারের কাজে ব্যস্ত অক্ষয়। সিনেমাটির প্রচারে নেমে এবার বিশ্ব রেকর্ড গড়লেন এই অভিনেতা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ে সিনেমাটির প্রচারে গিয়ে ভক্তদের সঙ্গে ৩ মিনিটে ১৮৩টি সেলফি তোলেন অক্ষয়। আর এর মধ্যে দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠে এই অভিনেতার। এত দিন রেকর্ডটি যুক্তরাষ্ট্রের জেমস স্মিথের দখলে ছিল। ২০১৮ সালে কার্নিভ্যাল ড্রিম ক্রুজ জাহাজে মাত্র ৩ মিনিটে ১৬৮টি সেলফি তুলেছিলেন তিনি। জেমস স্মিথের রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড গড়লেন অক্ষয়।

রেকর্ড ভাঙার অভিব্যক্তি প্রকাশ করে অক্ষয় কুমার বলেন— ‘এখন পর্যন্ত যা কিছু অর্জন করেছি, জীবনের এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি তার সব কিছু হয়েছে ভক্তদের নিঃশর্ত ভালোবাসা ও সমর্থনের কারণে। এটি ছিল তাদের প্রতি আমার শ্রদ্ধাজ্ঞাপনের বিশেষ পদ্ধতি। আমার কর্মজীবনে তারা পাশে ছিলেন। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

‘সেলফি’ সিনেমাটি মালায়ালাম ‘ড্রাইভিং লাইসেন্স’ সিনেমার হিন্দি রিমেক। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন— ইমরান হাশমি, নুসরাত ভারুচা, ডায়না পেন্টি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর