সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পটুয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রিপোর্টারের নাম / ২৫৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

পটুয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে পটুয়াখালী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আমতলী উপজেলার আঠারোগাছিয়া এলাকার মৃত সত্তার পেদার ছেলে মনির হোসেন পেদা ও একই এলাকার মৃত কাশেম কাজীর ছেলে ইউসুফ কাজী।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, গোপন তথ্যের ভিত্তিতে আল-মামুন নামে পটুয়াখালীগামী দূরপাল্লার যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি মামলা প্রক্রিয়াধীন। এদের মধ্যে মনিরের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ২০১৮ সালে মাদক মামলা রয়েছে যা বিচারাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর