রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সিরিয়া-তুরস্কের মানুষের পাশে সানি লিওন

রিপোর্টারের নাম / ২৬০ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা ৪০ হাজার ৬৪২ জন। আর সিরিয়ায় মারা গেছেন ৫ হাজার ৮০০ জন। এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা সহযোগিতার হাত বাড়িয়েছে।

এদিকে তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে বেঁচে ফেরা মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা দেন তিনি।

 

সানি লিওন বলেন— ‘ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষের পাশে দাঁড়াবে আমার কসমেটিকস ব্র্যান্ড স্টার স্ট্রাক। ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটি যত বিক্রি করবে তার ১০ শতাংশ ভূমিকম্পে আক্রান্তদের জন্য দান করব। আমরা একসঙ্গে নতুনভাবে গড়ে তুলতে পারি এবং স্বপ্ন দেখাতে পারি। ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে চাইলে আপনিও হাত বাড়াতে পারেন।’

এক সময় পর্নো দুনিয়া কাঁপানো সানি লিওন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর ‘জিসম টু’র মাধ্যমে বলিউড সিনেমায় নাম লেখান। পরবর্তী সময়ে ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’, ‘মস্তিজাদে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর