বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান রাম চন্দ্র

রিপোর্টারের নাম / ২৮০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৩১ জুলাই, ২০১৯

বাংলাদেশ পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাস মঙ্গলবার কর্মস্থলে যোগদান করেছেন।

রাম চন্দ্র দাসের জন্মস্থান রাজবাড়ীর কালুখালী উপজেলায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগ ও যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগে। রাম চন্দ্র দাস ১৯৯১ সালে বিসিএস ৯ম ব্যাচে সহকারী সচিব হিসাবে চাকরিতে যোগদান করেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনে যোগদানের আগে তিনি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি শরীয়তপুরের জেলা প্রশাসক ছিলেন।

গত ২০১৫ সালে শরীয়তপুরে জেলা প্রশাসক থাকাকালে তিনি প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য ঢাকা বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হন। কর্মজীবনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করেছেন। রাম চন্দ্র দাস বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার ও শিল্পী। তিনি তিনটি কাব্য গ্রন্থের রচয়িতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর