সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

দুদকের নতুন মহাপরিচালক বরিশালের সন্তান খায়রুল কবির মেনন

রিপোর্টারের নাম / ২০৭ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্মসচিব) বরিশালের মুলাদীর সন্তান মো. খায়রুল কবীর মেনন।

এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ), জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন যুগ্মসচিব পদমর্যাদার দুই কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্মসচিব) মো. খায়রুল কবীর মেননকে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক মো. রূপম আনোয়ারকে প্রেষণে বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব ড. এ কে এম আজাদুর রহমানকে প্রেষণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) সদস্য এবং পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানকে প্রেষণে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর