রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ইউক্রেনকে সহায়তা দ্বিগুণ করার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম / ২৫৩ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর থেকেই দেশটিকে সহায়তা করে আসছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো।

Advertisement

শনিবার জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ইউক্রেনকে সহায়তা দ্বিগুণ করার এখনই উপযুক্ত সময়। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।

ঋষি সুনাক বলেন, রাশিয়ার হামলায় ধুঁকে ধুঁকে মরছে ইউক্রেনবাসী। দেশটিকে যুদ্ধে বিজয়ী করতে সামরিক সহায়তা দ্বিগুণ করার সময় এসেছে। শান্তি ফিরিয়ে আনতে সামরিক কৌশলেও পরিবর্তন আনতে হবে।

এ সময় ইউক্রেনের নিরাপত্তা রক্ষায় দীর্ঘকালীন সহায়তার প্রতিশ্রুতি দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। দেশটির সহায়তায় নতুন একটি কাঠামো তৈরির ঘোষণা দিয়েছেন তিনি।

জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা উপস্থিত হয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টও অংশ নিয়েছেন এতে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার সমালোচনা করছেন পশ্চিমা নেতারা।

এদিকে চীনও অংশ নিয়েছে এ সম্মেলনে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন নিয়ে দেশটির সাম্প্রতিক প্রতিক্রিয়াকে ‘হাস্যকর’ আখ্যা দিয়েছেন চীনের জ্যেষ্ঠ কূটনীতিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর