সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

২৫ ফেব্রুয়ারি থেকে বরিশালসহ সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

রিপোর্টারের নাম / ২১৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নতুন মজুরি ঘোষণা না হলে ২৫ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতিতে যাবেন নৌযান শ্রমিকরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূইয়া শনিবার (১৮ ফেব্রুয়ারি) গনমাধ্যমকে বলেন, এক মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করে গেজেট জারি করার কথা থাকলেও তা হয়নি।

কিন্তু দু-মাসেরও বেশি সময় পার হলেও কোনো ঘোষণা হয়নি।

তিনি বলেন, ‘গত বছরের ২৮ নভেম্বর সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নতুন মজুরি ঘোষণা না হলে ওই দিনই রাত ১২টা ১ মিনিট (২৫ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। আমরা শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব। ’

নৌযান শ্রমিকরা জানান, ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত বছরের ২৭ নভেম্বর থেকে সারা দেশে কর্মবিরতি শুরু করেন তারা। সংকট নিরসনে ২৮ নভেম্বর মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে ত্রিপক্ষীয় সভা হয়। সেই সভায় এক হাজার টনের বেশি জাহাজের শ্রমিকদের নভেম্বর থেকে এক হাজার ২০০ টাকা ভাতা এবং এর চেয়ে বেশি পণ্যবাহী জাহাজের শ্রমিকদের এক হাজার ৫০০ টাকা মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া বেতন কাঠামো গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে কমিটি শ্রমিকদের বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর