সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রিপোর্টারের নাম / ২১৬ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

বরিশালের বাকেরগঞ্জে পৃথক দু’টি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বেলুখা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা একজন ও একই ইউপির বড়িয়া এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে একজন এবং একই ইউপির আউলিয়াপুর এলাকায় গাছ থেকে পড়ে একজন- মোট তিনজন নিহত হয়েছেন।

 

শনিবার দুপুরে এ দুর্ঘটনাগুলো ঘটে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া এলাকার মরহুম সেকান্দার মলিকের ছেলে হারুন মলিক ( ৫৫), একই ইউপির গাছ থেকে পড়ে মরহুম আব্দুল খালেক তালুকদারের ছেলে পলাশ তালুকদার (৪৫), অন্যদিকে বেলুখা নামক স্থানে মাহিন্দ্রা উল্টে নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান বলেন, চরমোনাই মাহফিল থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রা বরিশাল পটুয়াখালী মহাসড়কের আউলিয়াপুর বেলুখা নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক ব্যক্তি গুরুতর আহত হন, অন্যদিকে বড়িয়া এলাকায় অটোরিকশা উল্টে একজন গুরুতর আহত হন এবং আউলিয়াপুর এলাকায় একজন গাছ থেকে পড়ে যান। পরে তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে নেয়ার পথে তারা মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর