সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২০৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

২৯তম বরিশাল বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন।

আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে ২৯তম বরিশাল বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন মহাপরিচালক (সচিব) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড মু: মোহসিন চৌধুরী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন,

বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, ৫ জেলার জেলা প্রশাসক বৃন্দ, বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী এবং ৬ টি জেলা ও বিভাগীয় ইউনিটের অংশগ্রহণকারী খেলোয়াড় বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা পরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে অতিথিরা ২৯তম বরিশাল বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। ক্রীড়াবিদদের প্যারেড ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর