সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম / ২২৩ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালে মেহেন্দিগঞ্জের গজারিয়া নদী থেকে একাধিক মামলার আসামী আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য রুবেল বেপারী (৩৮) ও শামিম দেওয়ান (৩১)কে গ্রেফতার করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা পুলিশ এস আই আনোয়ার হোসেন ও এ এস আই মোঃ হাসান’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। পরে তাদেরকে মেহেন্দিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। রুবেল বেপারী দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউসুফ বেপারীর ছেলে আর শামিম দেওয়ান রাজ্জাক দেওয়ান’র ছেলে। এরা আন্তঃজেলা নৌ-ডাকাত হিসাবে পরিচিত। বিভিন্ন নদীতে একাধিক দুধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ছিলো।

এদের নামে মেহেন্দিগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ১০-১২ টির বেশি মামলা রয়েছে। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, ইউএনওর উপর হামলা, নৌ-পুলিশের উপর হামলা, জাহাজে ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা চলমান। গ্রেফতারকৃত শামিম দেওয়ান ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং রুবেল ওয়ারেন্টভুক্ত আসামি। এদেরকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তির নিশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর