সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সপ্তাহে ৫ দিন পাঠদান, ২ দিন ছুটি : শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম / ২৫৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান করা হবে। আর দুই দিন ছুটি থাকবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘এটা নতুন শিক্ষাক্রমে অনুমোদিত। গত বছর শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয় দিন ক্লাস ছিল। সেই সময় আমরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঁচ দিন ক্লাস করেছি। তখনই বলেছি, আগামী বছর শিক্ষাক্রমে পাঁচ দিনে ক্লাস হবে। সারা পৃথিবীতে যা নিয়ম, আমাদের বাংলাদেশেও পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান হবে। আর দুই দিন ছুটি থাকবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কারিগরি বিভাগে গত পাঁচ বছরে শিক্ষক নিয়োগ হয়নি। চার বছর সমস্ত বিদ্যালয়ে সাধারণ শিক্ষক নিয়োগ হয়েছে। এরপরও সব সময় কোনো না কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু কিছু পদ সবসময় শূন্য হবে। আবারও আমরা সেই পদে লোক নিয়োগ করব। নিয়োগ খুব সহজ প্রক্রিয়া নয়। পিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। সেই প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের শিক্ষক সংকট এই মুহূর্তে নেই। কোথায়ও পদ শূন্য হলে সেটা পূরণ হয়ে যাচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নগরপিতা জিল্লুর রহমান জুয়েল, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর