মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

শুটিংয়ে আহত শাকিব খান

রিপোর্টারের নাম / ২৩২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

চলচ্চিত্রের শুটিংয়ের জন্য শিল্পীকে অনেক পরিশ্রম করতে হয়। বিশেষ করে মারামারি দৃশ্যের জন্য ঝুঁকিও নিতে হয় শিল্পীদের। মারামারির দৃশ্যের শুটিং করতে গিয়ে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এই নায়ক।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পায়ে আঘাত পান শাকিব খান। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

শাকিব খানের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ‘আগুন’ সিনেমার নায়িকা জাহারা মিতু। তিনি বলেন, ‘আমি গতকাল শুটিংয়ে ছিলাম না।ইউনিটের মানুষের কাছ থেকে শুনেছি শাকিব খান শুটিংয়ে আঘাত পেয়েছেন।’

তবে জানা যায়, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

‘আগুন’ সিনেমার শেষ অংশের শুটিং হয়েছে। এখন বাকি রয়েছে দুটি গানের শুটিং। আগামী ঈদে ‘আগুন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও শাকিব-জাহারা মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর