রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ

রিপোর্টারের নাম / ২৪৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পেলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ের আভাস দিলেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি নিগার সুলতানা জ্যোতির দল।

সাহারা ওভালে মঙ্গলবার রাতে টস জিতে ব্যাটিং নিয়ে ৭ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

 

অধিনায়ক মেগ ল্যানিং ৪৯ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন। ১৯ রান করে ল্যানিংয়ের সঙ্গে অপরাজিত ছিলেন অ্যাশলেই গার্ডনার। এ ছাড়া ওপেনার অ্যলিসা হেলে ৩৭ রান করেন। অজিদের দুটি উইকেটই নেন মারুফা আক্তার। আর কোনো বোলার উইকেটের দেখা পাননি।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে জ্যোতির প্রথম হাফ সেঞ্চুরির পরও বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি। কোনোমতে ১০৮ রানের লক্ষ্য দেয়।

৫০ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন জ্যোতি। ৭টি চারে আর ১টি ছয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক। ফিফটি দেখা পান ৪১ বলে।

 

এক প্রান্তে জ্যোতি একা লড়াই করে গেছেন। সঙ্গী হিসেবে কাউকে পাননি। একমাত্র স্বর্ণা আক্তার কিছুটা লড়াই (১২) করে গেছেন। এ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছারে পারেননি।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেটে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জর্জিয়া। এ ছাড়া ২ উইকেট নেন ড্যারিস ব্রাউন।

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ের খেসারত দিতে হয়েছিল। তাদের বিপক্ষে ১২৬ রান করলেও এবার আরও ১৯ রান কম হয়েছে। বাংলাদেশ এই ম্যাচে নেমেছে দুই পরিবর্তন নিয়ে। একাদশে জায়গা পাননি জাহানারা আক্তার ও লতা মন্ডল। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ।

এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য বলতে ২০১৪ সালে পাওয়া দুটি জয়। এরপর তিনটি বিশ্বকাপে ৯ বছর ধরে বাংলাদেশ ভুগছে জয় খরায়। অধিনায়ক জ্যোতি জানিয়েছেন এবার তাদের লক্ষ্য সেমিফাইনাল। তবে সেই লক্ষ্য পৌঁছাতে হলে মেয়েদের দ্রুত ফিরতে হবে জয়ের ধারায়। এর মধ্যে টানা দুই ম্যাচে হেরে ব্যাকফুটে আছে দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর