মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ১মন গাঁজা ও বিদেশী বিয়ার উদ্ধার,আটক-৩

রিপোর্টারের নাম / ১৯৭ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন হাট স্টেশনে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পৃথক অভিযানে মাদকদ্রব্যের বিশাল দুটি চালান উদ্ধার করা হয়েছে।
এসময় ৪০ কেজি গাঁজা ও ৮৫০ পিচ বেলজিয়ামের বিয়ার উদ্ধার করা হয়েছে।

১৩ ফেব্রুয়ারী দিবাগত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এস আই ইশতিয়াক হোসেন ইশতি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন এর নেতৃত্বে বরিশালের বাবুগঞ্জ নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপর গাড়ি তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ ১টি ট্রাক ও ৮৫০ বোতল বিয়ারসহ ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। এসময় গাঁজাসহ ২ জন ও বিয়ারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বরিশাল কাউনিয়া থানা এলাকার কাউনিয়া প্রথম গল্লির মৃত ফারুখ গাজীর ছেলে সাইফুল গাজী(৩০), মতাশার এলাকার খলিল মোল্লার ছেলে রহমান মোল্লা(২২) ও বিয়ারসহ গ্রেফতার হয় নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার চনপারা এলাকার আব্দুল হাই এর ছেলে আরিফুল ইসলাম (৩৯)।

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাযায়, চালান দুটি সড়ক পথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আনা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর