মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

এবার ‘নিপাহ ভাইরাসে’ পুলিশ কনস্টেবলের মৃত্যু

রিপোর্টারের নাম / ২২৫ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

বরিশাল : শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন পিরোজপুর জেলা পুলিশ লাইনের কনস্টেবল মো. পলাশের (২২) মৃত্যু হয়েছে। তিনি ‘নিপাহ ভাইরাসে’ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

পলাশ মাগুরা জেলার ঘোড়ামারা গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে। ২০১৮ সালে পুলিশে যোগ দেন তিনি। সর্বশেষ পিরোজপুর জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুর পুলিশ সুপার মো. সাইদুর রহমান।

গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) জ্বরে আক্রান্ত হয়ে পিরোজপুর হাসপাতালে ভর্তি হন পুলিশ সদস্য পলাশ। সেদিনই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে মেডিসিন ইউনিট-১ আইসিইউতে ভর্তি করা হয়। পলাশের জ্বর, খিচুনি ও শ্বাসকষ্ট ছিল। ব্রেন ইনফেকশন হয়ে তার মৃত্যু হয়েছে।

শেবাচিম হাসপাতালের মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান চিকিৎসক এজেডএম ইমরুল কায়েস বলেন, পলাশের মৃত্যুর কারণ হিসেবে আমরা আমরা নিপাহ ভাইরাস সন্দেহ করছি। তাই তার রক্তের নমুনা সংগ্রহ করে গতকাল বিকেল তিনটায় ঢাকায় পাঠিয়েছি। প্রতিবেদন পেতে ২৪ ঘণ্টা সময় প্রয়োজন। রাত নাগাদ প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মো. ফিরোজ আলম নামে কনস্টেবল পলাশের শ্যালক পরিচয়দানকারী এক যুবক জানান, তার দুলাভাই খেজুরের কাঁচা রস পান করেছিলেন। তিনদিন আগে জ্বরে আক্রান্ত হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর