মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল জেলা আইনজীবী সমিতিতে আ.লীগ পন্থীদের জয়

রিপোর্টারের নাম / ১৮৯ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

বরিশাল জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করেছে। বৃহষ্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

এ সময় মোট ৮৯৬ জন আইনজীবী ভোটারের মধ্যে ৭৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনাকৃত ফলাফলে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ফয়জুল হক ফয়েজ-৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এস এম সাদিকুর রহমান লিংকন পেয়েছে ২৯৪ ভোট ও গণতান্ত্রিক আইনজীবী ফোরামের হিরন কুমার দাস পেয়েছে ২৩ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দেলোয়ার হোসেন মুন্সি ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আবুল কালাম আজাদ ইমন পেয়েছেন ৩২৭ ভোট।

অপরদিকে সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সালাউদ্দিন সিপু ৪১৯ এবং বিষ্ণুপদ মুখার্জী ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মোল্লা গিয়াস উদ্দিন তমাল ৪৫০ ভোট ও মো. হুমায়ুন কবির খান ৪১৫ ভোট এবং অর্থ সম্পাদক পদে একই প্যানেলের আনোয়ার হোসেন মিজান ৪৪৪ ভোট নির্বাচিত হয়েছেন।

আর কার্যনির্বাহী সদস্য পদেও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সোলাইমান আহমেদ আমান (৫২৮), মাইনুল হাসান সোহাগ (৫১৮), মো. জালাল আরিফিন (৪৫২) ও সঞ্জীব কুমার সরকার (৩৯০ ভোট) নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রঞণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর