মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে চিকিৎসা নিতে গিয়ে যৌন হয়রানির শিকার শিক্ষার্থী, কর্মচারী বরখাস্ত

রিপোর্টারের নাম / ২১৮ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া নার্সিং কলেজের শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ইফাদ সেরনিয়াবাত হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বহির্বিভাগে দায়িত্বরত ছিলেন। তদন্তে কমিটির সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) তাকে বরখাস্ত করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ‌তদন্ত কমিটির প্রধান হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন এবং সদস্য সচিব হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক অফিসার মানবেন্দ্র সরকার ও সদস্য সিনিয়র স্টোর অফিসার ডা. নুরুন্নবী তুহিনের প্রতিবেদনের ভিত্তিতে ইফাদকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

পরিচালক আরও বলেন, ‘এক মাস আগে নিয়োগ পেয়েছিল ইফাদ। তার স্থলে নতুন একজনকে নিয়োগ দেওয়া হবে।’

গত ৬ ফেব্রুয়ারি হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক তিলোত্তমা শারমীনের কক্ষে চিকিৎসার জন্য যান বরিশাল সরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী গুরুতর অসুস্থের কথা জানিয়ে সিরিয়াল ছেড়ে আগে চিকিৎসকের কাছে যেতে চাইলে ইফাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে ইফাদ শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন। খবর পেয়ে সহপাঠীরা ইফাদের বিচার চেয়ে পরিচালকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে ইফাদকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি করা হলে কলেজে ফিরে যান ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর