সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মাদক বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম / ২৯৬ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৮ জুলাই, ২০১৯

নিজ হেফাজতে ইয়াবা রাখার অপরাধে হাসান রাঢ়ী নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) এ রায় দেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ।

রায় দেওয়ার সময় হাসান রাঢ়ী আদালতে উপস্থিত ছিলেন। তিনি বরিশালের হরিণাফুলিয়া এলাকার হাসেমের বাড়ির ভাড়াটিয়া।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৬ জুন হাসেমের বসতঘরে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) একটি দল। এ সময় হাসানকে আটক করে এবং তার কাছ থেকে ৫০১ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিনই র‌্যাবের ডিএডি জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। একই বছরের ১ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান মুরাদ। মামলায় ১১ জনের মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই দণ্ড দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর