রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

যমজ ২ বোন পেলেন জিপিএ-৫

রিপোর্টারের নাম / ২২০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচএসসি পরীক্ষায় যমজ দুই বোন জিপিএ-৫ পেয়েছেন। আয়শা আক্তার জেরিন ও কানিজ ফাতেমা জেরিফা নামে দুই বোন উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেছেন।

এই দুই বোন জেএসসি ও এসএসসিতেও জিপিএ ৫ পান। তারা উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কাইয়ুম হোসেন জুয়েল ও রুমা পারভীন দম্পত্তির মেয়ে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। দুই বোনের বাবা কাইয়ুম হোসেন বলেন, ‘মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে আমরা উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লায় বাসা ভাড়া নিয়ে থাকি। আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি। মেয়েদের দিকে খুব বেশি নজর দিতে পারি না। মেয়েদের লেখাপড়ার পেছনে সব কৃতিত্বের দাবিদার তাদের মা।’

মা রুমা পারভীন বলেন, জেরিন ও জেরিফা রাজশাহীতে মেডিকেল কোচিং করছে। তারা দুজনেই চিকিৎসক হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে চায়। তাদের আশা পূরণের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

জেরিন ও জেরিফা বলেন, ‘আমাদের ভালো ফলাফলে মা-বাবার পাশাপাশি শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। আমরা পড়াশোনায় সময়ের গুরুত্ব দিয়েছি বলেই ভালো ফলাফল করতে পেরেছি।’

উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা সবাই তাদের ভালো ফলাফলে খুশি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর