মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মাকসুদা বেগম

রিপোর্টারের নাম / ২০৩ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মাকসুদা বেগম পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হয়েছেন। পদোন্নতির পর তাকে ব্যাংক পরিদর্শন বিভাগ ২ ও ৩ এর দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক গত ২ ফেব্রুয়ারি মাকসুদা বেগম কে পদোন্নতি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে জানানো হয়েছে।

তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, এন সি বি মনিটরিং সেল, সিবিএসপি সেল, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

মাকসুদা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) হতে ডিআইএবিবি ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইতালিসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিভিন্ন সংস্থায় আয়োজিত সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর