মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করতে নতুন শর্ত

রিপোর্টারের নাম / ১৫৬ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

এখন থেকে ইচ্ছেমতো পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংক পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করার ক্ষেত্রে নতুন শর্ত দিয়েছে। ব্যাংকগুলোকে গ্রাহকের ব্যয় করা ডলার অনলাইনে যাচাই করে পাসপোর্টে এনডোর্স করতে হবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশ ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

 

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশ ভ্রমণের আগে পাসপোর্টের পাতা ও অনলাইনের তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বিদেশে খরচ করার বৈধতা আছে। কেউ যেন নগদ ও কার্ডের মাধ্যমে নেওয়া ডলারের মোট ব্যয়সীমা অতিক্রম না করে, এজন্যই নতুন এই নির্দেশনা।

সার্কুলারে বলা হয়েছে, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোর্সমেন্ট আবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি ওই পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) ও অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে (ওএমসি এমএস) যাচাই করে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে হবে। পূর্ববর্তী পাসপোর্ট নম্বরের (যদি থাকে) বিপরীতে একই বছরে ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ যাচাই করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর