মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

তুরস্ক যাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল

রিপোর্টারের নাম / ১৬৫ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার কাজে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্যের একটি দল। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে দলটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সম্মিলিত সাহায্যকারী দলের সাথে পাঠানোর জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল প্রস্তুত করা হয়েছে।

ভূমিকম্পের কারণে তুরস্ক সরকার আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর নির্দেশনা দেন।

উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে বহু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, পাঁচ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে অসংখ্য মানুষ চাপা পড়ে আছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর