মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বুধবার সকালেই ওয়েবসাইটে মিলবে এইচএসসির ফল

রিপোর্টারের নাম / ২২৪ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বুধবার (৮ ফেব্রুয়ারি)। এদিন বেলা সাড়ে ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। যে কেউ নির্ধারিত রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারবেন।

 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় ২০২২ সালের এইচএসসি ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বেলা সাড়ে ১১টায় আলিম পরীক্ষার ফল মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও স্ব স্ব প্রতিষ্ঠান থেকে একযোগে প্রকাশিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর