মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরে গ্রন্থাগার দিবস পালিত

রিপোর্টারের নাম / ২৫৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা গণ গ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিনুল ইসলাম।

সরকারি গণ গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোহাম্মদ ইয়াসিন আলী। এ সময় বিভিন্ন দপ্তর প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরকারি ইন্দুরকানি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম মামুদুজ্জামান। পরে শেখ রাসেল দিবস, মহান বিজয় দিবস ২২০২ ও গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত রচনা, বই পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৪০ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর