মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম / ১৯০ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

বরিশালে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা ও অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।

সুমী রানী মিত্র জানান, মুদি, গ্যাস ও ওষুধের দোকানসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন এবং এপিবিএনের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর