মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

‘কিয়েভকে আরও উন্নত অস্ত্র দেওয়া মানে পুরো ইউক্রেন জ্বলবে’

রিপোর্টারের নাম / ২৫১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে আরও উন্নত মার্কিন অস্ত্র সরবরাহের মানে হচ্ছে রাশিয়ার আরও প্রতিশোধমূলক হামলা। এর ফলে জ্বলবে পুরো ইউক্রেন।

সাংবাদিক নাদানা ফ্রিড্রিখসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

মেদভেদেভ বলেছেন, ‘কিয়েভের শাসনের অধীনে থাকা সমস্ত ইউক্রেন জ্বলবে।’

মেদভেদেভকে ফ্রিড্রিখসন জিজ্ঞাসা করেছিলেন, ইউক্রেনের দূরপাল্লার অস্ত্রের ব্যবহার রাশিয়াকে কিয়েভের সাথে আলোচনায় বসতে বাধ্য করতে পারে কিনা।

জবাবে সাবেক এই রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘ফলাফল ঠিক বিপরীত হবে। হোয়াইট হাউস এবং ক্যাপিটলে যথেষ্ঠ সংখ্যক থাকা নৈতিক পাগলরা এইরকম দাবি করতে পারে।’

রাশিয়ার অভ্যন্তরে আঘাত করলে কী হবে এমন প্রশ্নের জবাবে মেদভেদেভ বলেন, পুতিন বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, ‘আমরা নিজেদের কোনও সীমা নির্ধারণ করি না এবং হুমকির প্রকৃতির উপর নির্ভর করে আমরা সব ধরনের অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। পারমাণবিক প্রতিরোধের মৌলিক বিষয়সহ আমাদের মতবাদের নথি অনুযায়ী, আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে, জবাব দ্রুত, কঠিন এবং বিশ্বাসযোগ্য হবে।’

প্রসঙ্গত, রাশিয়ার পারমাণবিক মতবাদে বলা হয়েছে, ‘রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লে, প্রচলিত অস্ত্র দিয়ে রাশিয়া ফেডারেশনের বিরুদ্ধে আগ্রাসনের’ পরে পারমাণবিক হামলা চালানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর