মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারিন জাহান

রিপোর্টারের নাম / ২৩৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। এখনও নাটকে নিয়মিত তিনি। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কয়েকটি নাটকের কাজ। শিগগরিই একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তারিন। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, সামনে একটি সিনেমায় কাজ করবো। সেটি নিয়ে প্রস্তুতি চলছে।

এদিকে নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে শততম নাটকের কাজ করছেন তারিন। ‘ক্যানসার পার্টনার’ নামের এই শততম নাটকের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। মিথিলা মাসুমার গল্প থেকে এটি নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান।

পরিচালক-অভিনয়শিল্পীর এই জুটির বিষয়ে তারিন বলেন, “কীভাবে যে সংখ্যাটা ১০০ হয়ে গেছে নিজেও জানতাম না। শুটিংয়ে যাওয়ার পর বৌদি (চয়নিকা চৌধুরী) বলেন, ‘এটা আমাদের শততম সিঙ্গেল নাটক।’ এই সংখ্যাটা সিঙ্গেল নাটকের। আমাদের ধারাবাহিক নাটক রয়েছে, টেলিফিল্ম রয়েছে সেগুলো হিসাব ছাড়া। বিষয়টিকে সারপ্রাইজ বলব না, চমৎকার একটি অভিজ্ঞতা। এটা সম্ভব হয় পরিচালক-শিল্পীর মধ্যে যখন সুসম্পর্ক, বোঝাপড়া, শ্রদ্ধাবোধ কিংবা কাজের প্রতি বিশ্বাস থাকে।”

নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘তার হাতে যখনই কোনো সুন্দর গল্প, চরিত্রের স্ক্রিপ্ট এসেছে সব সময় আমাকে কাস্ট করেছেন। দেখা গেছে আমার সঙ্গে অনেক গল্প দেখা গেছে শেয়ার করেছেন, আমি বলেছি, বৌদি অন্য কাউকে নিয়ে কাজ করো, আমিও অন্য নির্মাতার কাজ করি। কিন্তু ঘুরেফিরে আমরা কাজ করেছি। আমি মনে করি, ওই বিশ্বাসটুকু ছিল আমাদের মধ্যে। এ জন্যই এতোগুলো কাজ একসঙ্গে হয়েছে।’

বর্তমান ব্যস্ততা নিয়ে দর্শকপ্রিয় এই অভিনেত্রী বলেন, গ্লোবাল টিভিতে একটি ডেইলিসোপ চলছে ‘নির্দোষ’। যেটি রোববার থেকে বুধবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হয়। সম্প্রতি কাস্টমস দিবস উপলক্ষে প্রচার হয়েছে ‘স্বর্ণমানব ৫’। এস এ হক অলিকের নির্দেশনায় এই নাটকের মাধ্যমে প্রথমবার কাস্টমস অফিসার চরিত্রে অভিনয় করি। এর আগে ‘সাহসিকা’য় পুলিশের চরিত্র করেছি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দীপ্ত প্লেতে ‘সাহসিক টু’ প্রচারিত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর