শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, যুব মহিলা লীগ নেত্রীকে অব্যাহতি

রিপোর্টারের নাম / ২০৫ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আয়েশা আক্তার ও সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব মহিলা লীগ গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুলতানা শোভার মাদক সেবনের ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো।

 

মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু বলেন, ‘সুলতানা লতা শোভার মাদক সেবনের ছবি ভাইরাল হয়েছে। এতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।’

 

এ বিষয়ে জানতে সুলতানা লতা শোভার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, শনিবার (২৮ জানুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভার মাদক সেবনের ভিডিও ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। এর আগে, ২০১৮ সালেও তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর