মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ধীরে ধীরে কাজে মনোযোগী হবেন তিশা

রিপোর্টারের নাম / ২১৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

দীর্ঘদিন পর কাজে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে খুব বেশি ব্যস্ততা নিয়ে নয়। বরং ধীরে ধীরে কাজে মনোযোগী হবেন বলে জানিয়েছেন তিনি।

 

এরই মধ্যে সম্প্রতি নতুন একটি বহুজাতিক কোম্পানির নির্দিষ্ট একটি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী।

গত সপ্তাহে চুক্তিসই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসাবে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন তিনি। এর আগে নিজের অভিনীত একটি সিনেমার প্রচারণায় অংশগ্রহণ করতে দেখা গেছে তিশাকে। সিনেমার নাম ‘বীরকন্যা প্রীতিলতা’।
গতবছর একাধিকবার মুক্তির তারিখ প্রকাশ করা হলেও এখনো সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি। জানা গেছে চলতি বছরে এ সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এদিকে দীর্ঘদিন আটকে থাকার পর সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শনিবার বিকেল’।

এটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আসছে ঈদ উপলক্ষ্যে এ অভিনেত্রীকে নতুন নাটকে দেখা যাবে বলেও জানা গেছে। কয়েকজন নির্মাতা তাকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন।

কাজে ফেরা প্রসঙ্গে নুশরাত ইমরোজ তিশা বলেন, ‘ধীরে ধীরে কাজে ফেরার চেষ্টা করেছি। তবে খুব বড় পরিসরে নয়। আসছে ঈদুল ফিতর নিয়ে কয়েকটি কাজের বিষয়ে কথা হচ্ছে। এখনো নিশ্চিত বলতে পারছি না। তবে ধীরে ধীরে কাজে মনোযোগী হব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর