মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ইজতেমার আখেরি মোনাজাতের দিন ৯ ঘণ্টা চলবে মেট্রোরেল

রিপোর্টারের নাম / ১৯৩ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হবে। এ পর্বের আখেরি মোনাজাত হবে ২২ জানুয়ারি। মুসল্লিদের সুবিধার্থে ওই দিন নয় ঘণ্টা চলবে মেট্রোরেল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রউফ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২২ তারিখ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন যাত্রীদের চলাচলের সুবিধার্থে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত উভয়মুখী ট্রেন চলবে বিরতিহীনভাবে।

তিনি আরও জানান, যাত্রীদের চলাচলের সুবিধার্থে ২২ জানুয়ারি বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

ইজতেমার এবারের পর্বে অংশ নেবেন মাওলানা সাদপন্থিরা। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে ১৩ থেকে ১৫ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর