মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল শেবাচিম থেকে চুরি হওয়া শিশু উদ্ধার, নারী গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৮৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক দিনের নবজাতক শিশুকে চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ জানুয়ারী) এক নারীকে আটক করে তার কাছ থেকে ওই নবজাতককে উদ্ধার করেছেন কোতয়ালী মডেল থানা পুলিশ।

জানা যায়, গতকাল মঙ্গলবার শেবাচিমে শিশুটি জন্মগ্রহণ করেন। আজকে সকাল থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিলো না। এক নারী বাচ্চাটিকে চুরি করে নিয়ে যায়। পরে নগরীর আমানতগঞ্জ এলাকার ডায়েবেটিস পার্কে নিয়ে যাওয়া হয় নবজাতক শিশুটিকে। সেখানে স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই নারীকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যায়।

স্থানীয় আলী হোসেন নামে এক যুবক বলেন, পার্কে আমরা দেখতেছি একজন মহিলা একটি বাচ্চাকে নিয়ে লুকচুরির মতো করছে। সেটি দেখে আমাদের সন্দেহ হলে আমরা তাকে জিজ্ঞেস করি যে বাচ্চাটি কোথায় পেয়েছেন তখন ওই মহিলা আমাদের জানান যে শেবাচিম হাসপাতাল থেকে একজন তাকে বাচ্চাটি দিয়েছে। পরে আমরা পাশে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির সহযোগিতা নেই।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভূঞা জানান, আজ সকালে বাচ্চাটি চুরি হওয়ার খবর পেয়ে আমরা বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা চালাই। পরে আমরা খবর পাই যিনি বাচ্চাটিকে চুরি করেছেন তিনি আমানতগঞ্জ ফাঁসি সংলগ্ন এলাকায় রয়েছেন পরে স্থানীয়দের সহযোগিতায় বাচ্চাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এবং বাচ্চাটিকে তার পরিবারের কাছে হস্তানন্তর করি।

যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর