মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল বাংলাদেশে আসছে জুনে

রিপোর্টারের নাম / ২৩৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

চলতি বছরের জুনে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল বাংলাদেশ সফরে আসবে। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হাসান চৌধুরী।

আর্জেন্টিনার বাংলাদেশ সফরের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আগামীকাল বুধবার দুপুরে একটি সংবাদ সম্মেলন ডেকেছে বাফুফে। ওই সংবাদ সম্মেলনে বিস্তারিত বিষয় তুলে ধরা হবে।

 

উল্লেখ্য, গেল মাসে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। বিশ্বকাপ জেতার পর থেকেই আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ব্যাপারে যোগাযোগ শুরু হয়। অবশেষে সেটা আলোর মুখ দেখতে যাচ্ছে।

তবে বাংলাদেশে এসে আর্জেন্টিনা কাদের বিপক্ষে খেলবে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, শর্তাবলি অনুযায়ী জুনে আর্জেন্টিনার বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত হলে তারা কয়েকটি দেশের নামের তালিকা দেবে বাংলাদেশকে। সেই তালিকা থেকে একটি দলকে আনার উদ্যোগ নিবে বাফুফে।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছি লিওনেল মেসিদের আর্জেন্টিনা। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের বিপক্ষে খেলেছিল নাইজেরিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর