মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিশ্ব ইজতেমায় চুরি হওয়া ৪৯ মোবাইলসহ যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ১৭৭ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

বগুড়ার শাজাহানপু‌রে পুলিশের বিশেষ অভিযানে ৪৯টি চোরাই মোবাইলসহ সোহাগ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ হোসেন বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

 

পুলিশ জানায়, বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আসা কিছু ধর্মপ্রাণ মুসল্লি ইবাদতে মগ্ন থাকাকালীন সময়ে তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ৪৯টি মোবাইল চুরি করে শাজাহানপুরে আত্মগোপন করেছে এক চোর। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে শাজাহানপুর উপজেলার বড়পাথার এলাকায় অভিযান চালিয়ে ৪৯টি মোবাইলসহ সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বিষয়‌টি নিশ্চিত ক‌রে বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর