বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল বিএম কলেজে নতুন উপাধ্যক্ষের যোগদান

রিপোর্টারের নাম / ৩০৮ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২০ জুলাই, ২০১৯

বরিশাল সরকারি বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া যোগদান করেছেন।তাকে ফুল দিয়ে বরন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার ও শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আলামিন সরোয়ার।

শনিবার সকাল ১০টায় তিনি যোগদান করেন।

যোগদানের পূর্বে অধ্যক্ষের কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক মো:আলামিন সরোয়ারের সঞ্চালনায় এবং অধ্যক্ষ শফিকুর রহমান শিকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: হানিফ।

এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন।যোগদানের পর তাকে সব বিভাগ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গোলাম কিবরিয়া ১৪ তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

এর আগে তিনি পিরোজপুর সরকারি সোরাওয়ার্দী কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন।

তিনি বিএম কলেজের মান বজায় রেখে কাজ করতে সকলের সহযোগীতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর