মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

প্রবীন সাংবাদিক মোঃ হোসেন শাহ’র  ১৯ তম মৃত্যুবার্ষিকী ১৪ জানুয়ারী 

রিপোর্টারের নাম / ১৯০ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩

১৪ জানুয়ারী বরিশাল নগরী থেকে প্রকাশিত ‘দৈনিক বাংলার বনে’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক এবং
“দৈনিক শাহনামা”র প্রতিষ্ঠাতা, সম্পাদক মন্ডলির সভাপতি ও প্রকাশক মরহুম মোঃ হোসেন শাহ’র
১৯ তম মৃত্যুবার্ষিকী।

ভাষা আন্দোলন, বৃটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন
সংগ্রামে প্রবীণ সাংবাদিকের কর্মকান্ড আজও শ্রদ্ধার সাথে স্মরণ হয়ে থাকে। ২০০৪ সালের ১৪
জানুয়ারী তিনি বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুম মোঃ হোসেন শাহ
বরিশালের গৌরনদী ধানডোবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি
যৌবনে প্রথমে কংগ্রেস, যুক্তফ্রন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি গৌরনদীর টরকিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা
প্রদানে সহায়তা করেছেন। এই প্রবীণ সম্পাদক ও সংবাদপত্র মালিক মরহুম মোঃ হোসেন শাহ্’র ১৯
তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ জানুয়ারী বেলা ১১টায় মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারত,
বাদ জোহর বরিশাল নগরীর পলাশপুর হাফিজিয়া রহমানিয়া ইয়াতিমখানা ও  মেহেন্দিগঞ্জের শ্রীপুর
মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর নিকট দোয়া
কামনা করছেন তার পরিবার, দৈনিক শাহনামা ও দৈনিক বাংলার বনের পরিবারবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর