মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিজয়ের পারিশ্রমিক ১৪০ কোটি টাকা!

রিপোর্টারের নাম / ২১১ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩

তামিল সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়। তার পরবর্তী সিনেমা ‘বারিসু’। ভামসি পায়দিপল্লী পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বিজয়-রাশমিকা মান্দানা।

বুধবার (১১ জানুয়ারি) মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তি উপলক্ষে দীর্ঘ দিন ধরে প্রচারের কাজে ব্যস্ত সময় কাটিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। এ সিনেমারে জন্য মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয়। টাকার পরিমাণ শুনলে অনেকের চোখ কপালে উঠবে!

 

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘বারিসু’ সিনেমার মোট বাজেট ২০০ কোটি রুপি। সিনেমাটিতে অভিনয়ের জন্য থালাপাতি বিজয় পারিশ্রমিক নিয়েছেন ১১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪০ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকার বেশি)। আর রাশমিকা মান্দানা পারিশ্রমিক নিয়েছেন ৪ কোটি রুপি। প্রকাশ রাজ ও শরত কুমার যথাক্রমে নিয়েছেন ১ কোটি ৫০ লাখ রুপি, ২ কোটি রুপি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন কমেডিয়ান যোগী বাবু। তিনি পারিশ্রমিক নিয়েছেন ৩৫ লাখ রুপি।

পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয়-রাশমিকার এ সিনেমা। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু। তেলেগু, তামিল ও হিন্দি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। আজ তামিল-হিন্দি ভার্সন মুক্তি পেয়েছে। আগামী ১৪ জানুয়ারি তেলেগু ভাষায় ‘বারিসুড়ু’ শিরোনামে মুক্তি পাবে। মুক্তির আগেই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করেছে।

বিজয়ের হাতে এখন ‘বিজয় থালাপাতি ৬৭’ সিনেমার কাজ রয়েছে। এটি পরিচালনা করছেন লোকেশ কঙ্গরাজ। ১৪ বছর পর এ সিনেমায় প্রাক্তন প্রেমিকা তৃষা কৃষ্ণানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন বিজয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর