মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালের বাজারে কাঁচা মরিচের কেজি ১২০ টাকা!

রিপোর্টারের নাম / ২১৫ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩

সরবরাহ বেশি হওয়ায় বরিশালে কয়েক দিন ধরে অপরিবর্তিত রয়েছে শীতকালীন সবজির দাম। তবে বেড়েছে কাঁচা মরিচের দাম। বর্তমানে জেলার বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে। যেটা আগে বিক্রি হতো ৪০ থেকে ৫০ টাকা।

সোমবার (৯ জানুয়ারি) ভোরে সরেজমিন বরিশাল নগরীর সবচেয়ে বড় পাইকারি বহুমুখী সিটি বাজারে গিয়ে দেখা যায়, শীত উপেক্ষা করে ভোর থেকে শুরু হয় কর্মযজ্ঞ। হাঁকডাকে দিনভর চলে সবজি বেচাকেনা। এ বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, মুলাসহ বিভিন্ন জাতের সবজির দাম স্বাভাবিক রয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম।

বাজারে মনির নামে এক ব্যবসায়ী জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে।

আসাদ নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘এক সপ্তাহ ধরে কোনো সবজির দাম বাড়েনি; তবে মরিচের দাম বেড়েছে। কেন বাড়ছে বলতে পারছি না। দ্রুত মরিচের দাম না কমলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।’

বরিশাল বহুমুখী সিটি মার্কেট মালিক সমিতির সদস্য বাচ্চু হাওলাদার বলেন, শীতের কারণে কৃষকরা জমি থেকে মরিচ তুলতে দেরি করছেন। এ ছাড়া কুয়াশার কারণে সময়মতো আসছে না পরিবহন। তাই বেড়েছে কাঁচা মরিচের দাম।

বর্তমানে বাজরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। এ ছাড়া প্রতিকেজি পেঁপে ১০ টাকা, বেগুন ১৫ টাকা, গাজর ২০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর