সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র ইইই ক্লাবের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৩৩৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৭ জুলাই, ২০১৯

গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইইই ক্লাবের এর উদ্যোগে আজ বুধবার ” Embellishment of Life to Achieve Success in Education & Career” শিরোনামে ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কিনোট স্পীকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেন অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সি.ও.ও. মেজর ( অবঃ) মোঃ শাহিদ উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনিসুজ্জামান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান এ্যাড. সৈয়দা আরজুমান বানু নার্গিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান এবং ইইই ক্লাবের প্রধান উপদেষ্টা মো: জিয়াউল আলম।

উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তপন কুমার বল, রেজিস্ট্রার প্রফেসর এ. কে. এম এনায়েত হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, ইইই ক্লাবের মডারেটর মোঃ সাজ্জাদুল ইসলাম, ইইই বিভাগের সকল শিক্ষকমন্ডলী, ইইই ক্লাবের প্রেসিডেন্ট ইইই বিভাগের ছাত্র মোঃ জসিম উদ্দিন সরদার সহ প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকতাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সেমিনার সঞ্চালনা করেন ইইই বিভাগের শিক্ষার্থী এবং ইইই ক্লাবের ফিন্যান্স সেক্রেটারী মোঃ রুহুল আমিন এবং এক্সিকিউটিভ মেম্বার মোর্শেদ নাহার। উল্লেখ্য যে অনুষ্ঠানটি স্পন্সর করে এংকর সিমেন্ট ব্রান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর