রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় মোবাইল ফোনের জন্য বন্ধুকে খুন!

রিপোর্টারের নাম / ২৬৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩

বরগুনার বামনা উপজেলার দক্ষিণ গুদিঘাটা গ্রামের আলাউদ্দিন হত্যা মামলার মূল হত্যাকারী রুবেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইল ফোনের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম।

 

 

বশির আলম জানান, আলাউদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনের ক্লু ধরে হত্যাকারী রুবেলকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। রুবেল উপজেলার দক্ষিণ গুদিঘাটা গ্রামের খলিল হাওলাদারের ছেলে। আলাউদ্দিন ও রুবেল বন্ধু। রুবেল পুলিশের কাছে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রুবেল তার স্বীকারোক্তিতে বলেছেন, “আমি চট্টগ্রামের একটি মেয়েকে ভালোবাসি। তাঁর সঙ্গে মোবাইলে কথা বলার জন্য আমার মোবাইল দরকার ছিল। আমার বাবা একজন জেলে। আমার পক্ষে মোবাইল কেনার সামর্থ্য না থাকায় আমি আলাউদ্দিনের হাতের মোবাইলটি পছন্দ করি এবং তাকে হত্যা করে মোবাইলটি নেব বলে পরিকল্পনা করি।”

রুবেল আরও বলেন, “পরিকল্পনা অনুযায়ী বন্ধু আলাউদ্দিনকে নিয়ে চলাভাঙ্গা দরবার শরিফে আসি। তাকে একটি চায়ের দোকানে নিয়ে চা পান করাই। পরে তাকে দরবার শরিফের পেছনে ধানক্ষেতে নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করি। হত্যা করে আলাউদ্দিনের মোবাইল নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য চট্টগ্রামে চলে যাই।”

ওসি বলেন, “প্রাথমিকভাবে রুবেল হত্যার কথা স্বীকার করেছেন। তাকে আজ ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর