মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ছাত্রীর সঙ্গে প্রেম, স্কুলের পরিচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম / ২০৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

বগুড়ার শেরপুরে ছাত্রীর সঙ্গে প্রেমের জেরে এক স্কুলের পরিচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই স্কুল পরিচালকের নাম মোনারুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে ও প্রতিভা কেজি স্কুলের পরিচালক।

স্কুলছাত্রীর পরিবারের মারধরের সাত দিন পর বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোনারুল ইসলাম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

স্থানীয়রা জানান, প্রতিভা কেজি স্কুল থেকে এবার এসএসসি পাস করা এক ছাত্রীর সঙ্গে পরিচালক মোনারুলের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর জেরে ওই স্কুলছাত্রীর বাবা জাহাঙ্গীর গত ৩০ ডিসেম্বর মোনারুলকে রাতে নওদাপাড়ায় তাদের বাড়িতে ডেকে নেন। একপর্যায়ে ছাত্রীর পরিবারের সদস্যরা মোনারুলকে লাঠিসোটা দিয়ে বেধম মারপিট করে। পরে তাকে আহতাবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। পরে শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘নওদাপাড়া এলাকার এক মেয়ের বাড়িতে মোনারুলকে ডেকে নিয়ে মারপিট করা হয়। পরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর