মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

প্যারোলে মুক্তি নিয়ে সন্তানের জানাজায় যুবদল নেতা

রিপোর্টারের নাম / ২০৩ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩

খুলনায় চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি নিয়ে যুবদল নেতা ইয়াকুব আলী পাটোয়ারী তার ছেলের জানাজায় অংশগ্রহণ করেছেন। শুক্রবার (৬ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে নগরীর হাজী আব্দুল মালেক মসজিদ সংলগ্ন কবরস্থানের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, দুপুর ১টায় খুলনা জেলা কারাগার থেকে হাতকড়া পরা অবস্থায় ইয়াকুব আলী পাটোয়ারীকে পুলিশ ভ্যানে হাজী মালেক মসজিদে নেওয়া হয়।

 

সেখানে উপস্থিত বিএনপির নেতা-কর্মীদের অনুরোধে পুলিশ ইয়াকুবের হাতকড়া খুলে দেয়। জানাজা শেষে সন্তানের দাফনে অংশ নেন তিনি। পরে ইয়াকুবকে হাতকড়া পরিয়ে আবার কারাগারে নেওয়া হয়।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, ইয়াকুব আলী পাটোয়ারী খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। নগরীর টিঅ্যান্ডটি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ৮ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

গত ১৬ ডিসেম্বর নগরীর একটি ক্লিনিকে তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন। এরপর থেকে শিশুটি অসুস্থ ছিল। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

খুলনা জেলা কারাগারের সুপার মো. রফিকুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে সকাল পৌনে ১০টায় যুবদল নেতা ইয়াকুব আলীকে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর