সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

এইচএসসির ফলাফল মেয়েরা এগিয়ে

রিপোর্টারের নাম / ৩২৫ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৭ জুলাই, ২০১৯

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হারে গতবারের মত এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

ছেলেদের পাশের হার ৭১ দশমিক ৬৭ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৭৬ দশমিক ৪৪ শতাংশ। তবে জিপিএ-৫-এ এগিয়ে ছেলেরা। এবার সারাদেশে গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন।

এইচএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয়ে এই ফলাফল প্রকাশ করেন।

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭ লাখ ৩ হাজার জন ছাত্র অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৫ লাখ ৩ হাজার ৮২৮ জন। পাশের হার ৭১ দশমিক ৬৮ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ২৪ হাজার ৫৭৬ জন।

এবারের পরীক্ষায় ৬ লাখ ৩৩ হাজার ৬২৯ জন ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করে ৪ লাখ ৮৪ হাজার ৩৪৪ জন। মেয়েদের পাশের হার ৭৬ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭১০ জন ছাত্রী।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে সারাদেশে ২ হাজার ৫৬০ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর