রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

১২০ রাখাইন শিক্ষার্থী পেল ২০ টি বাইসাইকেল, ৪০ পরিবার পেয়েছে তাঁত বুননযন্ত্র

রিপোর্টারের নাম / ২৩৯ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

কলাপাড়ায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ১২০ শিক্ষার্থীকে উপবৃত্তির নগদ অর্থ, ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়া দরিদ্র ৪০ পরিবারকে তাঁত বুনন যন্ত্র দেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান। তিনি রাখাইন শিক্ষার্থীসহ এ সম্প্রদায়ের দরিদ্র পরিবারকে এসব উপকরণ বিতরণ করেন।

জানা গেছে, প্রাথমিক স্তরের ৮০ জন রাখাইন শিক্ষার্থী বছরে পাচ্ছে ২৪ শ’ টাকা, মাধ্যমিক স্তরের ৪০ শিক্ষার্থী পাচ্ছে বছরে ছয় হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিশেষ শিক্ষার্থী পাবে বছরে নয় হাজার ছয় শ’ টাকা। এছাড়া ৪০ পরিবারের জন্য চীনের তৈরি মূল্যবান অটো তাঁত বুনন যন্ত্র পেয়েছেন।

কলাপাড়ার ইউএনও শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন ক্ষুদ্র ণৃ-তাত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় রাখাইনদের এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ওসি মোঃ জসীম, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পটুয়াখালী-বরগুনা জেলার সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগের ধর্মবিষয়ক সম্পাদক নিউ নিউ খেইন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর