মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

করোনার বিএফ-৭ ধরন চার গুণ বেশি সংক্রামক

রিপোর্টারের নাম / ১৪২ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

করোনার নতুন ধরন বিএফ-৭ পূর্ববর্তী ওমিক্রন ধরনের চেয়ে চার গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এটি খুব অল্প সময়ের মধ্যে যেকোনও মানুষকে আক্রান্ত করতে পারে ব‌লেও সংস্থা‌টির পক্ষ থে‌কে জানানো হ‌য়ে‌ছে।

‌সোমবার (২ জানুয়া‌রি) ক‌রোনার নতুন এই ধরন সম্প‌র্কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর বলেন, চীনে বিএফ-৫ এর নতুন ধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। রোববার আমা‌দের দে‌শেও একজন চীনফেরত নাগ‌রি‌কের দে‌হে বিএফ-৭ ধরন‌টি পাওয়া গে‌ছে। এটি ওমিক্রনের চেয়ে অধিক শক্তিশালী। বিএফ-৭ আক্রান্ত রোগীর সংস্পর্শে অতি অল্প সময়েই বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হতে পারেন।

 

অধ্যাপক আহমেদুল কবীর বলেন, ভারতে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। ভার‌ত এবং আমা‌দের অনেকগুলো বর্ডার দি‌য়ে যে‌হেতু নিয়‌মিত মানুষজ‌নের আসা যাওয়া র‌য়ে‌ছে, তাই আমরা দেশের সব বন্দরে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করার ব্যবস্থা ক‌রে‌ছি। ক‌রোনা আক্রান্ত ব্যক্তিদের কা‌রও শরী‌রে বিএফ-৭ ভাইরাস রয়েছে কিনা, তা পরীক্ষা করার জন্য আইইডিসিআর,বি—কে নির্দেশ দেওয়া হয়েছে।

এ কর্মকর্তা ব‌লেন, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জনসাধারণের মধ্যে অনীহা দেখা দিয়েছে। সবাইকে মাস্ক পরার পাশাপা‌শি আরও স‌চেতন হ‌তে হ‌বে। যারা এখনও প‌রিপূর্ণভা‌বে করোনার টিকা গ্রহণ করেননি, তাদের দ্রুত টিকা নি‌তে হ‌বে। ত‌বে টিকার মেয়াদ বাড়ানোর কো‌নও সুযোগ নেই। টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই টিকার মেয়াদ বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর