মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

অহনার বাসর ঘরে চোর!

রিপোর্টারের নাম / ২২০ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

ইচ্ছার বিরুদ্ধে শিরিনের বিয়ে হচ্ছে। চলছে গায়ে হলুদের অনুষ্ঠান। শিরিনের মন খারাপ। কারণ সে জামিল নামের একজনকে পছন্দ করে। এমন সময় বাড়িতে প্রবেশ করে চোর। সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত। এই ফাঁকে চোর মানিক শিরিনের ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে বস্তায় ঢোকায়।

হঠাৎ চোর বুঝতে পারে শিরিন তার ঘরের দিকে আসছে। তাই সে আত্মরক্ষার্থে খাটের নিচে ঢুকে যায়। যেহেতু ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হচ্ছে তাই শিরিন বিষ খেয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করতে যায়। খাটের নিচ থেকে যা দেখে ভয় পেয়ে যায় চোর মানিক এবং শব্দ করে ফেলে।

 

শিরিন উঁকি দিয়ে দেখে খাটের নিচে চোর। শিরিন চোরকে বলে আমি তোকে বাঁচাবো যদি তুই আমাকে এখান থেকে পালাতে সাহায্য করিস এবং আমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিস। চোর মানিক শিরিনকে নিয়ে পালানো সিদ্ধান্ত নেয়। শুরু হয় তাদের জার্নি।

এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বাসর ঘরে চোর’। আর এই নাটকে চোরের ভূমিকায় অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। শিরিনের চরিত্র করেছেন অহনা রহমান। অন্যান্য চরিত্রে আছেন এনামুল হক হেলাল রত্না খান, সিদ্দিক মাস্টার প্রমুখ।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মঈন খান। ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ডিসেম্বর রাত ৯টায় বৈশাখী টিভিতে প্রচার হবে নাটকটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর