শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিয়ে বাড়িতে অতিথি সেজে চুরি করতেন ব্রাহ্মণবাড়িয়ার ৬ নারী

রিপোর্টারের নাম / ১৮৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

কখনো বিয়ে বাড়িতে অতিথি সেজে, আবার কখনো বাসে যাত্রী সেজে চুরি করতেন তারা। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের মোহনপুর গ্রামে থেকে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কোহিনুর বেগম(৩০), রিনা বেগম (৩২), রুনা বেগম (২৫), রোজিনা বেগম (৩০), জুয়েনা বেগম (২৫) ও আকলিমা বেগম (২৮)।

 

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিল্লাল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি, ৯টি শাঁখা (বালা) জব্দ করা হয়। এগুলো তারা বিভিন্ন সময় চুরি করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা নিজ এলাকা থেকে এসে বিভিন্ন স্থানে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়া বিভিন্ন জিনিসপত্র ফেরি করে বিক্রি করতেন। এর আড়ালে বিয়ে, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন যানবাহনে যাত্রী সেজে উঠে মহিলা যাত্রীদের কাছ থেকে কৌশলে স্বর্ণালঙ্কার চুরি করে সটকে যেতেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর