মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

চট্টগ্রাম-সিলেটের লড়াই দিয়ে শুরু হবে বিপিএল, ৪৬ ম্যাচের সূচি ঘোষণা

রিপোর্টারের নাম / ২০৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

নতুন বছরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের নবম আসর। আজ শনিবার বিপিএল-২০২৩ এর পরিমার্জিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সূচি অনুযায়ী ৬ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে ঢাকায় শুরু হবে বিপিএল। আর ১৬ ফেব্রুয়ারি শেষ হবে এই আসর। ১৭ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।

 

এবার তিন ভেন্যুতে হবে বিপিএল। ভেন্যুগুলো হলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। প্রতিদিন রয়েছে দুইটি করে ম্যাচ। দুপুরের ম্যাচ শুরু হবে আড়াইটায়। আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়।

৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকা পর্বে হবে ৮টি ম্যাচ। এরপর ১৩ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। ২০ জানুয়ারি পর্যন্ত সেখানে হবে মোট ১২টি ম্যাচ।

চট্টগ্রাম থেকে বিপিএল আবার ফিরবে ঢাকায়। ২৩ ও ২৪ জানুয়ারি হবে চারটি ম্যাচ। ২৭ জানুয়ারি থেকে বিপিএল শুরু হবে সিলেটে। ৩১ জানুয়ারি পর্যন্ত সেখানে হবে মোট ৮টি ম্যাচ।

 

এরপর ৩ ফেব্রুয়ারি থেকে বিপিএল ঢাকায় ফিরে ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। ১২ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৪ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ১৬ ফেব্রুয়ারি হবে ফাইনাল।

::দেখে নিন বিপিএলের বিস্তারিত সূচি::


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর