মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

প্রেমিকসহ সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সুস্মিতা সেনকে

রিপোর্টারের নাম / ২৫১ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তার সঙ্গে অন্তরঙ্গ ছবি টুইটারে পোস্ট করে ‘নতুন জীবন’ শুরুর ঘোষণা করেছিলেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত কুমার মোদী। গত ১৪ জুলাই ললিত কুমার মোদী এক টুইটে সুস্মিতা সেনকে নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি মালদ্বীপে দুজনের ছুটি কাটানোর অন্তরঙ্গ মুহূর্তের ছবিও পোস্ট করেন। তারপর এ নিয়ে হইচই পড়ে যায়।

চলতি বছরে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ভারতীয় ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। বুধবার (৭ ডিসেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়। এ তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। আর চতুর্থ স্থানে রয়েছেন তার প্রেমিক ললিত কুমার।

ভারতীয় তারকাদের মধ্যে এ তালিকায় রয়েছেন তিনজন। প্রথমে সুস্মিতা সেন, দ্বিতীয় অবস্থানে অভিনেত্রী অঞ্জলি আরোরা ও ততৃীয় গায়িকা আব্দু রোজিক। তবে ভারতে এ বছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বিজেপির বিতর্কিত নেত্রী নুপুর শর্মাকে।

সুস্মিতা-ললিতের প্রেমের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। তিন মাসের মাথায় গুঞ্জন উঠে ভেঙে গেছে এ জুটির প্রেম। সেপ্টেম্বরের শুরুর দিকে ললিত মোদী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি বদলে ফেলেন, বদলে ফেলা ছবিটি সুস্মিতা-ললিতের ছিল। মূলত, তারপরই শুরু হয় বিচ্ছেদের গুঞ্জন। যদিও এ আর কেউ-ই মুখ খুলেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর