মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

রিপোর্টারের নাম / ২০১ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশি এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (১৬ নভেম্বর) সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফুলতলী সীমান্ত এলাকার ৪৬-৪৭ পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম বেলাল। তিনি রামু উপজেলার গর্জনিয়া হাজির পাড়ার আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে মিয়ানমার ভূখণ্ডে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, বেলাল মাটির নিচে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন। তার একটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, ‘মাইন বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। তিনি এখন কক্সবাজারে একটি হাসপাতালে চিকিৎসাধীন।’

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, ‘সকালে এক ব্যক্তি সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গেলে মাইন বিস্ফোরণে আহত হন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর