বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিপিএল-২০২৩: বদলে গেল ঢাকার মালিকানা

রিপোর্টারের নাম / ২৬৫ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

সাতটি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল-২০২৩। তার আগে বদলে গেল ঢাকার মালিকানা। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর ২০২২) ঢাকা দলের মালিকানা দেওয়া হয়েছে রূপা ফ্র্যাব্রিকসকে। বিকেলে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী তিন আসরের জন্য তাদের ঢাকার মালিকানা দেওয়া হয়েছে তাদের।

এর আগে তিন আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। তাতে সাড়া দিয়ে ৯টি প্রতিষ্ঠান ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই)’ জমা দেয়। সেগুলো যাচাই-বাছাই করে বিসিবি ৭টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছিল। তখন ঢাকার মালিকানা পেয়েছিল মেসার্স প্রগতি অটো রাইস মিলস।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট (প্রায় ১০ কোটি) গ্যারান্টি মানি জমা না দেওয়ায় তারা মালিকানা হারায়। সে কারণে তাদের পরিবর্তে ‘ইওআই’ থেকে রূপা ফ্যাব্রিকসে মালিকানা দেওয়া হয়।

ঢাকা ছাড়া বাকি ছয়টির মধ্যে বরিশালের মালিকানায় আছে ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনার মালিকানায় মাইন্ড ট্রি লিমিটেড, সিলেটের মালিকানায় ফিউচার স্পোর্টস লিমিটেড, রংপুরের মালিকানায় টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ), চট্টগ্রামের মালিকানায় ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার মালিকানা রয়েছে কুমিল্লা লেজেন্ডস লিমিটেড।

এবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট— এই তিন ভেন্যুতে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। মোট ম্যাচ হবে ৪৬টি। এবার নেই কোনো আইকন ক্রিকেটার। তবে সরাসরি চুক্তিতে একজন ক্রিকেটার দলে অন্তর্ভূক্ত করা যাবে। এর বাইরে ৭ ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কিনতে হবে।

দেশিদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’, সর্বনিম্ন ‘জি’। ক্যাটাগরির ক্রমানুসারে সর্বোচ্চ ৮০ লাখ ও সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক। বিদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার মার্কিন ডলার।

ড্রাফটে ‘এ’ গ্রেড ৮০ লাখ, ‘বি’ গ্রেড ৫০ লাখ, ‘সি’ গ্রেড ৩০ লাখ, ‘ডি’ গ্রেড ২০ লাখ, ‘ই’ গ্রেড ১৫ লাখ, ‘এফ’ গ্রেড ১০ লাখ, ‘জি’ গ্রেডের খেলোয়াড়ের মূল্য থাকবে ৫ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর